আন্তর্জাতিক

শিশুদের ক্ষেত্রে টিকার প্রতিক্রিয়া দেখতে গবেষণা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস টিকা শিশুদের জন্য নিরাপদ কিনা ও এটি তাদের মধ্যে কী প্রতিক্রিয়া তৈরি করে তা মূল্যায়ন করতে প্রথমবারের মতো একটি গবেষণা শুরু করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

অ্যাস্ট্রাজেনেকা পিএলসির সঙ্গে যৌথভাবে উৎপাদিত তাদের টিকা নিয়ে এ গবেষণা করবে।টিকাটি ৬ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে কার্যকর কিনা তা মাঝ পর্যায়ের নতুন এ ট্রায়ালে নির্ধারিত হবে বলে শনিবার এক ইমেইল বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে।

এ পরীক্ষার জন্য প্রায় ৩০০ স্বেচ্ছাসেবীকে নিবন্ধিত করা হবে আর তাদের চলতি মাসেই টিকার প্রথম ডোজ দেওয়ার যাবে বলে আশা করছে অক্সফোর্ড।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই ডোজের অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকা সস্তা ও কিছু প্রতিদ্বন্দ্বী টিকার তুলনায় সহজে বিতরণযোগ্য হওয়ায় একে ‘বিশ্বের টিকা’ বলা হচ্ছে।

অ্যাস্ট্রাজেনেকা চলতি বছরে তিনশত কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্য নিয়েছে আর এপ্রিল থেকে প্রতি মাসে ২০ কোটিরও বেশি ডোজ উৎপাদন করবে বলে জানিয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা