আন্তর্জাতিক

রাজধানী দিল্লিসহ উত্তর ভারতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লিসহ উত্তর ভারতের বহু এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ভূমিকম্প কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল।

শুক্রবার ( ১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা ৩৪ মিনিটে উত্তর ভারতের একাংশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এসিএস সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তানে। যদিও ওই সংস্থা থেকে প্রথমে জানানো হয়েছিল যে পাঞ্জাবের অমৃতসর থেকে ২১ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ওই এলাকায় মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎস বলেও প্রাথমিক ভাবে জানিয়েছে এনসিএস।

একই সঙ্গে, প্রাথমিক ভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.১ বলা হলেও পরে সেই তথ্য়ও সংশোধন করে জানানো হয় যে ওই মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীরা নিজেদের ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন।

একই চিত্র দেখা গেছে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীর-সহ উত্তর ভারতের বহু রাজ্যে। ভূমিকম্পের পর শুক্রবার রাতেই টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, ‘দিল্লিতে ভূকম্পন অনূভূত হয়েছে। সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করি’। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা