মানবাধিকার কাউন্সিলে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত
আন্তর্জাতিক

মানবাধিকার কাউন্সিলে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাব সর্বসম্মতিতে গৃহীত হলেও চীন ও রাশিয়া এর সঙ্গে সম্পৃক্ত হয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিরা জানিয়েছে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই প্রস্তাব গৃহীত হয়েছে।

জাতিসংঘের শীর্ষ এই সংস্থা মিয়ানমারকে অং সান সু চি ও অন্যান্য কর্মকর্তাদের মুক্তি এবং সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদকারী মানুষের প্রতি সহিংসতা বন্ধেরও আহ্বান জানিয়েছে।

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিশেষ এই অধিবেশন চলাকালীন মানবাধিকার কাউন্সিলের প্রস্তাবে বলা হয়, যে সমস্ত মানুষকে আটক করা হয়েছে, তাদের ছেড়ে দেওয়াসহ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

মিয়ানমারের রাষ্ট্রদূত ভোটের আগে বলেছেন, এই প্রস্তাবটি ‘গ্রহণযোগ্য নয়’।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এই অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক অস্ত্র নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার জন্য অনুরোধ করার পরে এই প্রস্তাব গৃহীত হয়।

জাতিসংঘের ডেপুটি মানবাধিকার প্রধান নাদা আল নাশিফ বলেছেন, মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশ্ব সম্প্রদায়।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দেশব্যাপী আরও বিক্ষোভ প্রত্যাশা করা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা