আন্তর্জাতিক

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাডুর আতশবাজির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১১জন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১টার দিকের ওই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৬ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, ১টার দিকে চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে বিরুধনগরের একটি আতশবাজির কারখানায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবরে বলা হয়, বিস্ফোরণের বিকট শব্দে বিরুধনগরের আতশবাজি কারখানা সংলগ্ন এলাকা কেঁপে ওঠে। গোটা এলাকা বারুদের পোড়া গন্ধে ও ধোঁয়ায় ঢেকে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আতশবাজি তৈরির সময় যে ধরণের দুর্ঘটনা ঘটে এবারও তাই হয়েছে। এর আগেও বহুবার তামিলনাড়ুর শিবকাশিতে আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের পর বিরুধনগরসহ জেলা প্রশাসন, স্থানীয় দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। শিবকাশি থেকেও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজে অংশ নেন।

একসঙ্গে এতো মানুষের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা