আন্তর্জাতিক

মিয়ানমারকে অর্থ সহায়তা বন্ধ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের জন্য বরাদ্দকৃত টাকা আটকে দিয়ে রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মার্কিন সংস্থা ইউএসএআইডি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সংস্থাটির ভারপ্রাপ্ত প্রশাসক গ্লোরিয়া স্টিল এই ঘোষণা দেন। তিনি জানান, মিয়ানমার সরকারের জন্য বরাদ্দকৃত চার কোটি ২০ লাখ ডলার (প্রায় ৩৫০ কোটি টাকা) সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র সরকার।

তিনি আরও জানান, রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পাশাপাশি চিন, কাচিন, রাখাইন ও শান রাজ্যে মানবিক সহযোগিতা করবে মার্কিন সরকার।

যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামরিক বাহিনী 'ক্যু' এর মাধ্যমে ক্ষমতা দখলের কারণে মিয়ানমারের জন্য বরাদ্দ সহায়তা পর্যালোচনা করছে ইউএসএআইডি। এই পর্যালোচনার কারণে অবিলম্বে মিয়ানমার সরকারের জন্য চার দশমিক দুই কোটি ডলার বরাদ্দ বাতিল করে ওই দেশের সুশীল সমাজকে শক্তিশালী করার কাজে ব্যবহার করা হবে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমসূত্রে জানা গেছে, মিয়ানমারের জনগণের জন্য প্রায় সাত কোটি ডলার সহায়তা দেওয়ার কথা রয়েছে ইউএসএআইডি-এর।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা