আন্তর্জাতিক

লুজাইনকে কারাগারে যৌন নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: কারাগারে সৌদি আরবের নারী অধিকারকর্মী লুজাইন আল হাতলুলের ওপর কারাগারে যৌন নির্যাতন করা হতো বলে অভিযোগ উঠেছে। লুজাইনের বোনরা এ অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তারা এমন দাবি করেন। সংবাদ সম্মেলন থেকে তারা লুজাইনের প্রতি ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।

আল জাজিরার খবরে বলা হয়, ৩১ বছর বয়সী লুজাইন আল হাতলুল সৌদির পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থার সমাপ্তি এবং নারীদের গাড়ি চালানোর অনুমতির জন্য ক্যাম্পেইন করেন। সৌদি কর্তৃপক্ষ ২০১৮ সালের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে তাকে আটক করে। পরে তার ইচ্ছার বিরুদ্ধে সেখান থেকে সৌদিতে আনা হয়। গত ডিসেম্বর মাসে সৌদি কর্তৃপক্ষ সাইবার ক্রাইম এবং সন্ত্রাসবাদ আইনে লুজাইনের পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দেয়।

প্রায় তিন বছর কারাগারে রাখার পর গত বুধবার সৌদি কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। তবে তার ওপর পাঁচ বছরের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মানবাধিকার গোষ্ঠী এবং লুজাইনের পরিবার দাবি করছে, কারাগারে লুজাইনকে বৈদ্যুতিক শক, ওয়াটার বোডিং, বেত্রাঘাত এবং যৌন নির্যাতন করা হয়েছে। তবে বুধবার সৌদির একটি আপিল কোর্ট প্রমাণ না থাকার কারণে লুজাইনের ওপর নির্যাতনের দাবি খারিজ করে দিয়েছে। সৌদি কর্মকর্তারা কিংবা সৌদি গণমাধ্যম লুজাইনের দণ্ডাদেশ, মুক্তি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

ব্রাসেলসে সংবাদ সম্মেলনে লুজাইন হাতলুলের বোন লিনা আল হাতলুল বলেন, ‘আমরা সত্যিকারের ন্যায় বিচার চাই।’ ন্যায়বিচার বলতে তিনি লুজাইনের সম্পূর্ণ নিঃশর্ত মুক্তিকে বোঝান। সংবাদ সম্মেলনে লুজাইন ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করবে বলে জানান তিনি। তার বাবা-মা বিদেশ ভ্রমণ করতে পারছে না বলেও তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লুজাইনের আরেক বোন আলিয়া বলেন, ‘লুজাইন এখন বাবা-মা’র সঙ্গে বাড়িতে অবস্থান করছে। বাড়ি ফিরতে পেরে সে খুব আনন্দিত। কারাগার থেকে বাড়ি ফিরে তাদের সঙ্গে কথা বলার পর লুজাইন সুপার মার্কেটে আইসক্রিম খেতে যান বলে জানান তিনি।’ বুধবার লিনা টুইটারে লুজাইনের একটি ছবি শেয়ার করেন। সেখানে ধূসর চুলে তাকে হাসতে দেখা যায়। কিন্তু আগের থেকে তাকে পাতলা দেখা যায়। লুজাইনের বোনরা বলেন, কারাগারে বিভিন্ন শর্তের কারণে লুজাইন অনশন করেছিলেন। এ কারণে সে ওজন হারিয়েছে। বোন আলিয়া জানান লুজাইন খুবই শক্ত। তিনি বলেন, ‘আমি তার উচ্চ বাসনার ক্ষমতায় গর্বিত। অধিকার পেতে লুজাইন সৌদিতে বিদ্যমান সকল আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি।

লুজাইনের বোনরা জানায়, কারাগার থেকে ফোনে কথা বলার সময় লুজাইন তার ওপর কি ধরনের নির্যাতন করা হয়েছে সেটা বলতে পারেনি। কথা বলার সময় নিরাপত্তারক্ষী তার কানের কাছে বৈদ্যুতিক শক দেয়ার যন্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। তাকে নির্যাতনের হুমকি দেয়া হয়। আটক, নির্যাতন এবং জীবনের নাটকীয় সময়কে লুজাইন কখনও ভুলতে পারবে না বলে তার বোনরা মন্তব্য করেন। তার বোনদের কাছে জিজ্ঞাসা করা হয় লুজাইন অধিকার আদায়ে সচেষ্ট থাকবে কিনা। জবাবে লুজাইনের মুক্তি শর্তসাপেক্ষ বলে মন্তব্য করেন তারা।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা