আন্তর্জাতিক

পাকিস্তানে ৬.৪ মাত্রায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব, বেলুচিস্তান প্রদেশের কিছু অংশ, পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এবং গিলগিট-বালটিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে।

পাকিস্তানে ইংরেজি দৈনিক ডনের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ১০টা ২ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তান। পাকিস্তানের আবহাওয়া অফিস ভূমিকম্পের স্বল্প মাত্রায় পরাঘাতের সতর্কতা জারি করেছে।

ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে সম্পদহানির সঠিক তথ্যও মেলেনি। এর ফলে দেশটির প্রত্যন্ত পার্বত্য এলাকায় কী ধরনের প্রভাব পড়েছে, সে খবর আরও পরে জানা যাবে বলে দৈনিক ডন জানিয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা