আন্তর্জাতিক

সৌদি বিমানঘাঁটিতে ইয়েমেনি বিদ্রোহীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হাউসি আন্দোলন ও তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমান ঘাঁটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

শুক্রবার ( ১২ ফেব্রুয়ারি) ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

জেনারেল সারিয়ি জানান, সৌদি ঘাঁটিতে হামলার জন্য ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে এ ক্ষেপণাস্ত্র এখনও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি।

ইয়েমেনের এ সেনা কর্মকর্তা পরিষ্কার করে বলেন, সৌদি আরব যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনিদের পক্ষ থেকে পাল্টা প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। কয়েক দিন আগে ইয়েমেনিরা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলা চালানোর পর কিং খালিদ বিমানঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো।

এদিকে, ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশ থেকে সৌদি আরবের একটি সিএইচ-৪ কম্ব্যাট ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা