আন্তর্জাতিক

নতুন বৈশিষ্টের করোনায় আতঙ্কিত ফরাসীরা

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও শনাক্ত হয়েছে নতুন ধরণের করোনা ভাইরাসের রোগী। গত ২১ ডিসেম্বর লন্ডন ফেরত এক ব্যক্তিকে হাসপাতালে পরীক্ষা করা হলে তিনি যে নতুন ধরণের করোনা ভাইরাসে আক্রান্ত তা নিশ্চিত হয়।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত হওয়া সেই ব্যক্তি ফরাসি নাগরিক মধ্য ট্যুরসের বাসিন্দা যিনি গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফিরেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, সেই ব্যক্তি উপসর্গহীন, এবং বর্তমানে বাড়িতে সেলফ-আইসোলেসনে আছেন।

এছাড়া সেই ব্যক্তি সুস্থ আছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। গত সপ্তাহে দেশজুড়ে জারি করা লকডাউন শিথিল করে ফ্রান্স। তবে দেশটির সরকার জানিয়েছে, এখনও সংক্রমণের হার কমেনি।

ব্রিটেনে প্রথম নতুন ধরণের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর দেশটির সঙ্গে ৪০ টির বেশি দেশের চলাচলা নিষিদ্ধ ফ্রান্স সরকার। খবর : বিবিসির।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা