আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গের মৃত্যুতে উত্তপ্ত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের গুলিতে ফের এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনা আরও একবার ' ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনকে উস্কে দিয়েছে। খবরে বলা হয়েছে, পুলিশ যখন ওই কৃষ্ণাঙ্গকে গুলি করে তখন তিনি নিরস্ত্র ছিলেন।

সোমবার গভীর রাতে ওহায়ো শহরের রাজধানী কলোম্বাসে একটি বাড়ির গ্যারেজে গুলিবিদ্ধ হন বছর সাতচল্লিশের আন্দ্রে হিল। তাকে গুলি করার অভিযোগ উঠেছে অ্যাডাম কয় নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সে রাতে হিল এলাকারই একটি বাড়িতে অতিথি হিসেবে এসেছিলেন বলে জানান স্থানীয়রা। এলাকায় কোনো এক সাধারণ অভিযোগের ভিত্তিতে সেখানে যায় পুলিশ। তবে তাদের নিশানায় হিল কী করে এলেন তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার বডি ক্যাম (পুলিশের পোশাকের সঙ্গে থাকা ক্যামেরা) ভিডিওর ফুটেজটি বুধবার প্রকাশ করা হয়। যা দেখার পরেই বৃহস্পতিবার থেকে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। ওই ফুটেজে দেখা গিয়েছে, হিল একটি গ্যারেজ থেকে বেরিয়ে আসছেন। তার বাঁ হাতে মোবাইল, ডান হাতটি দেখা যাচ্ছে না। এর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এক পুলিশ কর্মকর্তার ছোড়া গুলিতে বিদ্ধ হন তিনি। তবে ফুটেজে গুলির শব্দ রেকর্ড হয়নি। পাশাপাশি হিলের উদ্দেশে কয় কোনো নির্দেশ দিয়েছিলেন কি না, তা-ও স্পষ্ট নয়। কারণ, অভিযুক্ত তার পোশাকে লাগানো ক্যামেরাটি অফ করে রেখেছিলেন। কিন্তু স্বয়ংক্রিয় ‘লুক ব্যাক’ প্রযুক্তিতে সেটি নিজে থেকে শব্দ ছাড়াই ঘটনার ছবি তুলে নেয়।

ফুটেজে আরও দেখা গিয়েছে, গুলি লাগার পরে মাটিতে পড়ে ছটফট করছেন হিল। তবে এই অবস্থায় বেশ কয়েক মিনিট কেটে গেলেও তাকে উদ্ধারে পুলিশের তরফে কেউ এগোয়নি। এর কিছুক্ষণ পরে নিজের বডি ক্যামেরার অডিও রেকর্ডিং চালু করেন কয়। যার ফলে শোনা গিয়েছে, কখনও আহত হিলকে পেটের উপর ভর করে শুতে বলছেন তিনি, কখনও তাঁর হাত পাশে সরিয়ে রাখতে নির্দেশ দিচ্ছেন। এর ঘণ্টাখানেক বাদে একটি হাসপাতালে মৃত্যু হয় হিলের।

আহতকে সাহায্য না-করা পুলিশের আদর্শ বিরুদ্ধ, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে কয়কে বরখাস্ত করার দাবি জানিয়েছেন শহরের মেয়র অ্যান্ড্রু গিনথার। এই অভিযোগের পাশাপাশি কর্মরত অবস্থায় একাধিক নিয়ম ভাঙায় কয়কে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শহরের পুলিশ প্রধান টমাস কুইনলান।

উল্লেখ্য, এই শহরেই চলতি মাসের চার তারিখে পুলিশের হাতে গুলিবিদ্ধ হন বছর আফ্রিকান আমেরিকান কেসি গুডসন জুনিয়র। অভিযোগ, তার হাতে থাকা একটি স্যান্ডউইচকে বন্দুক ভেবে ভুল করে গুলি চালায় পুলিশ। সূত্র : ডেকান হেরাল্ডের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

পটুয়াখালীতে ধর্মীয় আবহে প্রবারণা পূর্ণিমা উদযাপন

আত্মশুদ্ধি, পাপমুক্তি ও অশুভকে বর্জন করে সত্য ও সু...

ফিডব্যাকের ৫০ বছর, বছরব্যাপী আয়োজন

বাংলা ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম ফিডব্যাক। দীর্ঘ পাঁচ দশকের সংগীতযাত্র...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা