গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল
আন্তর্জাতিক

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় শুক্রবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের যুদ্ধবিমান। অধিকৃত গাজার আল-বুরেইজ শরণার্থী শিবির ও দেইর আল-বালাহ এলাকায় দখলদার ইসরাইলি বাহিনী ওই বিমান হামলা চালিয়েছে বলে শনিবার সকালে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন। খবর আনাদোলুর।

ইসরাইলি হামলায় গাজার পূর্বাঞ্চলে আল-তুফা এলাকায় শিশুদের একটি হাসপাতাল, একটি আবাসিক এলাকা ও একটি বিকলাঙ্গদের পুনর্বাসন কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করছে, তারা হামাসের অস্ত্রভাণ্ডার, মাটির নিচে সামরিক স্থাপনা ও সামরিক চেকপোস্ট লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।

শুক্রবার গাজা থেকে ইসরাইলে দুটি রকেট নিক্ষেপের জের ধরে ওই হামলা চালায় বলে দাবি তেলআবিবের। তবে ইসরাইল বলছে, তাদের আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থা এগুলো আকাশেই ধ্বংস করে ফেলেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলের বিমান হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা