আন্তর্জাতিক

‌সৌদি আরবের আগ্রাসনে ইয়েমেনে ৩,৮০০ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আগ্রাসন ও অবরোধের নির্মম শিকার হয়েছে ইয়েমেনের লাখো শিশু। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা মোতাওয়াক্কেল জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের ৩,৮০০ শিশু নিহত হয়েছে। এছাড়া, সৌদি আগ্রাসনের কারণে চার লাখের বেশি শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে যাদের জরুরি ভিত্তিতে বিশেষ যত্ন নেয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজধানী সানায় বার্ষিক স্বাস্থ্য সম্মেলনে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ইয়েমেনের যেসব মানুষ সৌদি জোটের আগ্রাসন ও অবরোধের অসহায় শিকার তাদের মধ্যে শিশুরা সবার শীর্ষে রয়েছে। এরমমধ্যে অর্ধেকের বেশি অপুষ্টিতে ভুগছে এবং সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের শিশু হাসপাতালগুলোতেও হামলা চালাতে লজ্জাবোধ করছে না বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে তাহা মোতাওয়াক্কেল ২০১৮ সালের আগস্ট মাসে উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে একটি স্কুলবাসে সৌদি আরবের বিমান হামলার কথা তুলে ধরে বলেন, এ ঘটনার মাধ্যমে পরিষ্কার হয় যে, সৌদি জোট শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা