আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গাড়ি বিস্ফোরণে আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিল শহরতলীতে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন জন আহত হয়েছেন। বেশকিছু বাড়িঘরও ধ্বংস হয়েছে।

মেট্রো ন্যাশভিল পুলিশ বিভাগ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে একটি গাড়ি বিস্ফোরিত হওয়ার কথা জানিয়েছে।

কর্মকর্তাদের ধারণা, ‘উদ্দেশ্যমূলকভবে’ এ ঘটনা ঘটানো হয়েছে। ছবিতে বিস্ফোরণস্থলে আগুনের ধোঁয়া এবং রাস্তায় ধ্বংসস্তুপ দেখা গেছে, জ্বলতে দেখা গেছে কয়েকটি গাড়িও।

কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের আর কোনও ঘটনা ঘটেছে কিনা তা জানাতে পারেননি তারা।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিস্ফোরণটি আমার বাড়ির সামনে হয়েছে। এতে আমার বাড়ির জানালা উড়ে গেছে। রাস্তায় সবকিছুতে আগুন ধরে গেছে। সেখানে তিনটি গাড়ি ছিল, সেগুলো পুরোই জ্বলে গেছে।’

যুক্তরাষ্ট্রের এফবিআই-সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ ঘটনা তদন্তে নেমেছে। তদন্ত চলার কারণে বিস্ফোরণস্থল বন্ধ করে দেওয়া হয়েছে। আর কোনও বিস্ফোরক ডিভাইস সেখানে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।

ন্যাশভিলে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাটির এক কাউন্সিল মেম্বার ফ্রেডি ও’কনেল ইমেইলে জানিয়েছেন, বহু মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। ‘২০২০ এরই মধ্যে অনেক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। তার ওপর বড়দিনের সকালে চোখ মেলেই আমার এলাকায় এমন ধ্বংসযজ্ঞ দেখাটা আরও কঠিন,’ বলেন তিনি। সূত্র : আলজাজিরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা