আন্তর্জাতিক

সাঁজোয়া যান প্রদর্শন করলো ইয়েমেন

আর্ন্তজাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে নিজেদের দক্ষতা ও সক্ষমতা প্রমাণের পর এবার উন্নত সাঁজোয়া যান নির্মাণ ও প্রদর্শন করেছে ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকার। জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ সমর্থিত এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার রাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাঁজোয়া গাড়ির বহর প্রদর্শন করেছে। ইয়েমেনি বিশেষজ্ঞদের নির্মিত এই সাঁজোয়া যানের নাম দেওয়া হয়েছে "বা'স-ওয়ান"।

এরই মধ্যে এই মডেলের বেশ কয়েকটি যান নির্মাণ ও তা প্রদর্শন করা হয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল এসব তথ্য জানিয়েছে। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল করিম আমির উদ্দিন আল-হুথি এসব সাঁজোয়া যান উদ্বোধন করে বলেছেন, এসব সামরিক যান অত্যন্ত উন্নতমানের এবং যুদ্ধ ক্ষেত্রে ও গোয়েন্দা তৎপরতায় এগুলো ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন. ইয়েমেনের গণআন্দোলনের নেতা আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথির নির্দেশনা অনুযায়ী তারা এসব কাজ এগিয়ে নিচ্ছেন।আগ্রাসীদের হামলা এবং নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক শক্তি বাড়ানোর কাজ এগোচ্ছে বলে তিনি জানান। এ সময় সেদেশের উচ্চ পদস্থ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত প্রায় তিন বছরে ইয়েমেনের সামরিক বিভাগ উন্নত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি উন্নত ড্রোন নির্মাণ করেছে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সৌদি আরবের বিরুদ্ধে সাফল্যের ব্যবহার করতে সক্ষম হয়েছে। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা