আন্তর্জাতিক

আর্মেনিয়ায় ১৪ হাজারের বেশি সেনা নিহত

আর্ন্তজাতিক ডেস্ক : সাম্প্রতিক কারাবাখ-নাগরনো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ১৪ হাজারেরও বেশি সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আর্মেনিয়া। যুদ্ধ নিয়ে এই প্রথম ভয়াবহ কিছু তথ্য প্রকাশ করেছে দেশটি।

আর্মেনিয়া জানিয়েছে, ৪৪ দিনের ওই যুদ্ধে তাদের ১৪ হাজার ২৮৬ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ হাজার ৪০০ জন। এ ছাড়া আরও প্রায় এক হাজার সেনা সদস্যের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সে দেশের বার্তা সংস্থা আরান নিউজ রোববার (২০ ডিসেম্বর) এ খবর জানিয়েছে। তবে সাম্প্রতিক যুদ্ধে নাগরনো-কারাবাখের কোনো কোনো অঞ্চল আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেছে, সে সম্পর্কে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনো তথ্য জানানো হয়নি।

বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় এবং ৪৪ দিন ধরে চলা এই সংঘর্ষে দুপক্ষের হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক হতাহত হন।

গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয় দু’দেশ, তবে তার আগে আজারবাইজান বেশকিছু এলাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই যুদ্ধে আজারবাইজান তার পক্ষের হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।সূত্র : পার্স টুডে

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা