আন্তর্জাতিক

আজ সস্ত্রীক করোনার টিকা নেবেন বাইডেন 

আর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার করোনাভাইরাসের টিকা নেবেন। তার প্রেসসচিব জেন প্যাসাকি এ খবর জানিয়েছেন।

এছাড়া নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে করোনার টিকার এই ডোজ নেবেন। এর আগে শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি টিকাটির প্রথম ডোজ নেন।

এর আগে এক অনুষ্ঠানে টিকা নিয়ে বাইডেন বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনো অভিপ্রায় আমার ছিল না। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, এটি নেওয়া নিরাপদ। আমেরিকার জনগণকে দেখিয়ে টিকা নেবেন তিনি।

যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের এসব পদক্ষেপের মাধ্যমে প্রাণঘাতী মহামারির বিরুদ্ধে প্রতিরোধের দেয়াল গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া টিকার বিষয়ে জনগণের আস্থা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্যাসাকি সাংবাদিকদের বলেন, মাইক পেন্সের মতো বাইডেনও জনসমক্ষে ডোজটি গ্রহণ করবেন।

তিনি বলেন, ডেলাওয়ারে টিকা গ্রহণের পর বাইডেন সেখানকার মেডিকেল কর্মীদের ধন্যবাদ জানাবেন।
সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা