সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কুরস্কের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: নাইজেরিয়ায় পদদলিত হয়ে নিহত ৩৫

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় ১ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন।

এই হামলায় ১৩ বছর বয়সী ১ কিশোরসহ ১০ জন আহত হয়েছেন। তবে সামান্য আঘাতের কারণে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খিনস্টেইন টেলিগ্রামে লিখেছেন।

তিনি আরও বলেছেন, আজ যা ঘটেছে তা আমাদের সকলের জন্য একটি বিশাল ট্র্যাজেডি। আমরা নিহতদের পরিবারের সঙ্গে একত্রে শোকাহত। সবাইকে সহায়তা করা হবে। এই ঘটনায় দায়ী ব্যক্তিরা ‘উপযুক্ত জবাব’ পাবেন।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া পরে নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে জানান, রাশিয়ার কিয়েভ সরকারের এই পদক্ষেপের প্রতিক্রিয়া দ্রুত জানাবে মস্কো।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২

তিনি অধিবেশনে বলেন, আপনি ভালো করেই বুঝতে পারেন, শান্তিপূর্ণ রাশিয়ান নাগরিকদের লক্ষ্যবস্তু করে এই হামলার প্রতি আমাদের প্রতিক্রিয়া জানাতে বেশি দেরি হবে না।

অবশ্য ইউক্রেনের কর্তৃপক্ষ এই ঘটনায় কোনও ধরনের মন্তব্য করেনি।

খিনস্টেইন বলেন, ইউক্রেনের সুমি অঞ্চলের সীমান্ত থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত রিলস্ক শহরে স্কুল, বিনোদন কেন্দ্র এবং ব্যক্তিগত আবাসনসহ বেশ কয়েকটি ভবনে তারা হামলা করতে যুক্তরাষ্ট্র সরবরাহকৃত হিমারস রকেট নিক্ষেপ করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা