সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় পদদলিত হয়ে নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার ওয়ো’র ইবাদান শহরের একটি স্কুলে বিনোদন মেলায় পদদলনের শিকার হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬ জন।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২

গত বুধবার এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির ওয়ো প্রাদেশিক পুলিশ। আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইবাদানের বাসোরুন ইসলামি হাই স্কুলে আয়োজন করা হয়েছিল এই বিনোদন মেলা। আয়োজক প্রতিষ্ঠান ছিল উইংস ফাউন্ডেশন নামের একটি সংস্থা এবং স্থানীয় বেতার সংবাদমাধ্যম এগিডিগবো এফএম রেডিও।

আরও পড়ুন : ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৯

ওয়ো প্রদেশিক পুলিশের মুখপাত্র এদেওয়ালে ওসিফেসো বলেছেন, এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা হয়েছে এবং এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা সবাই কোনো না কোনোভাবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন। সেই সঙ্গে নাইজেরিয়ার সব প্রদেশের যে কোনো অনুষ্ঠানে যেন জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, সে আহ্বান জানিয়ে বলেন, “আমি চাই, যে কোনো অনুষ্ঠানে জনসমাগমের আগেই যেন জননিরাপত্তার ব্যাপারটি ভালোভাবে যাচাই করা হয়। প্রাদেশিক প্রশাসনিক কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন : তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ২০

প্রসঙ্গত, নাইজেরিয়ায় অবশ্য পদদলিত হয়ে মৃত্যু বিরল কোনো ঘটনা নয়। গত মার্চ মাসে দেশটির মধ্যাঞ্চলে নাসারাওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচিতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছিল দুই শিক্ষার্থীর, আহত হয়েছিলেন আরও ২৩ জন। পরে ওই মাসেই দেশটির উত্তরাঞ্চলীয় শহর বাউচিতে রমজান উপলক্ষ্যে আর্থিক সহায়তা নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ৪ জন নারী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা