আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পিছিয়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট হতেই তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা। এমনকি ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তাও তার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হযেছে, বর্তমানে ভোটের যে অবস্থা, তাতে পেনসিলভানিয়া ও জর্জিয়ায় ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ও নির্বাচনি প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তার সঙ্গে এরইমধ্যে প্রেসিডেন্টের দূরত্ব তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পের আর আশাবাদী হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন তার একজন উপদেষ্টা। সিএনএন-কে তিনি বলেন, বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সেটি ছিল এক ধরনের মিথ্যাচার। ওই ঘটনার পর হোয়াইট হাউজের অনেক কর্মকর্তা তাদের বিভাগীয় প্রধানদের কাছে ট্রাম্পের পরবর্তী করণীয় নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান।

বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের পরবর্তী করণীয় কি হবে? এমন প্রশ্নের জবাবে ওই উপদেষ্টা বলেন, সেটা ঈশ্বর ভালো জানেন।

এদিকে ট্রাম্পের প্রচার শিবিরের পরামর্শক ম্যাট মরগান বলেছেন, এই নির্বাচন এখনও শেষ হয়ে যায়নি। এক বিবৃতিতে তিনি বলেন, চার রাজ্যের ফলের ভিত্তিতে জো বাইডেনের জয়ের যে ভুয়া আভাস দেওয়া হচ্ছে তা বাস্তবতা থেকে বহু দূরে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা