আন্তর্জাতিক

হবু প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তায় সিক্রেট সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক : যেকোনো সময় নির্বাচন জয় ঘোষণা করতে পারেন জো বাইডেন। এমন সম্ভাবনাকে সামনে রেখে তার নিরাপত্তা জোরদার করবে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। ওয়াশিংটন পোস্টকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়েছে, যেকোনো সময় সেই কাঙ্খিত বড় ঘোষণা দিতে পারেন জো বাইডেন। তাই তার প্রচারণা টিম সিক্রেট সার্ভিসকে এ বিষয়ে অবহিত করেছে। এর ফলে জো বাইডেনের জন্য অতিরিক্ত এজেন্ট মোতায়েন করতে পারে তারা। এ বিষয়ে জানেন এমন ব্যক্তিদের সূত্র হিসেবে উদ্ধৃত করা হয়েছে। তবে সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথেরিন মিলহোয়ান এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে তিনি বলেছেন, রাষ্ট্রের সিনিয়র ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা করেন না তারা। এ বিষয়ে মন্তব্য করেন নি বাইডেনের সহযোগীরাও। বর্তমানে বাইডেন ও তার প্রচারণা টিম অবস্থান করছেন নিজের রাজ্য দেলাওয়ারের উইলমিংটনে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা