আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে দুই প্রার্থী যেভাবে জয় পেতে পারেন

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ভোট গণনা এখনও চলছে। পেনসিলভানিয়া, নেভাডা, অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা। পেনসিলভানিয়া অথবা বাকি চারটি রাজ্যের যে কোনো দুটিতে জয় পেলে জো বাইডেন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারবেন। অন্যদিকে ট্রাম্পের আবারো হোয়াইট হাউজের দায়িত্ব ফিরে পেতে প্রয়োজন পেনসিলভানিয়া এবং বাকি চারটি রাজ্যের তিনটিতে বিজয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোট গণনা এখনও শেষ হয়নি এবং বাকি পাচটি রাজ্যে কোনো নির্দিষ্ট প্রার্থী জয় পেতে যাচ্ছেন কি না, তাও এখন পর্যন্ত ধারণা করা সম্ভব হচ্ছে না। তবে জো বাইডেন ধীরে ধীরে বিজয়ের দিকে আগাচ্ছেন বলে মনে হচ্ছে। চারটি ব্যাটল গ্রাউন্ড রাজ্যের ওপর এখন সবার নজর।

জর্জিয়া : এই রাজ্যে ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে বৃহস্পতিবারে যেখানে ১৮ হাজার ভোটের ব্যবধান সেখানে শুক্রবার সকাল ১১টা (বাংলাদেশ সময়) পর্যন্ত ঐ ব্যবধান কমে দাঁড়িয়েছে ১,৮০০ ভোটে। এখনও প্রায় ১৫ হাজার ভোট গণনা বাকি রয়েছে।

নেভাডা : দিনের শুরুতে বাইডেন এগিয়ে ছিলেন ৮ হাজার ভোটে, এখন ১১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

পেনসিলভানিয়া : বৃহস্পতিবার দিনের শুরুতে ট্রাম্প এগিয়ে ছিলেন ১ লাখ ৬০ হাজার ভোটে। তবে মেইল-ইন ব্যালট গণনা শুরু হওয়ার পর থেকে ব্যবধান কমতে শুরু করে। এখন ট্রাম্প এগিয়ে রয়েছেন প্রায় ২৫ হাজার ভোটে, আর গোনা বাকি ২ লাখ ২০ হাজার ভোট।

অ্যারিজোনা : বাইডেন এখানে ৬৯ হাজার ভোটে এগিয়ে ছিলেন, এখন তা কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার ভোটে। এখনও ২ লাখ ২০ হাজারের বেশি ব্যালট গণনা বাকি রয়েছে।

এদিকে, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড রাজ্যে একই ধরণের পদক্ষেপ নেয়ার পর নেভাডাতেও মামলা করেছে ট্রাম্প শিবির। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের খবর অনুযায়ী, অভিযোগগুলো আদালতের সামনে উপস্থাপন করা হলেও সেগুলো নিস্ফল হয়েছে। সেগুলোর মধ্যে ব্যালট গণনা বন্ধ করার একটি দাবিও ছিল। সূত্র : বিবিসি বাংলা।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা