আন্তর্জাতিক

ট্রাম্পের বক্তব্য প্রচার বন্ধ করে দিয়েছে একাধিক মার্কিন গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় বুঝতে পেরে নির্বাচনের বার বার জালিয়াতির অভিযোগ তুলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ১৭ মিনিটের এক বক্তৃতায় ট্রাম্প আবারো দাবি করেছেন ডেমোক্র্যাটরা ভোট চুরি করে তার বিজয় ছিনিয়ে নিতে চাইছে। ট্রাম্পের এই বক্তব্যকে অন্তঃসারশূন্য বলে মনে করছে মার্কিন সংবাদ মাধ্যমের একটা বড় অংশ। আর এ জন্যই ট্রাম্পের বক্তব্য দেওয়ার সময় একাধিক মার্কিন সংবাদ মাধ্যম ট্রাম্পের বক্তব্যের লাইভ সম্প্রচার বন্ধ করে দেয়।

ট্রাম্পের বক্তব্য বন্ধ করে দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এমএসএনবিসির সঞ্চালক বলেন, আমরা আবার সেই একই পরিস্থিতিতে। আমাদের শুধু মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য সম্প্রচার বন্ধ করতে হচ্ছে তাই নয়, তার মিথ্যাগুলোও শুধরে দিতে হচ্ছে। এদিকে এনবিসি এবং এবিসি নিউজও মাঝপথে ট্রাম্পের ভাষণ সম্প্রচার বন্ধ করে দেয়। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর সঞ্চালক জ্যাক ট্যাপার সরাসরি বলে দেন, প্রেসিডেন্ট একের পর এক মিথ্যা বলেই চলেছেন। আমেরিকাবাসীর জন্য এটা একটা দুঃখের রাত।

নির্বাচন শেষে এখন চলছে প্রাথমিক ভোট গণনা। ইতিমধ্যে ২৬৪টি ইলেকটোরাল ভোট নিয়ে ২৭০-এর ম্যাজিক ফিগার প্রায় ছুঁয়ে ফেলেছেন বাইডেন । এদিকে ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। কিন্তু অ্যারিজোনা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা ও নেভাডার মতো রাজ্যের ফল এখনও আসেনি। তবে ফের প্রেসিডেন্ট পদে বসতে হলে এই সব রাজ্যেই জয়ী হতে হবে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে। অন্যদিকে, মাত্র একটি রাজ্য দখল করলেই হোয়াইট হাউসে পৌঁছে যাবেন বাইডেন। যা পরিস্থিতি তাতে ট্রাম্পের হার এখন অবশ্যম্ভাবী। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট সেই হার মানতে রাজি নন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা