আন্তর্জাতিক

নেভাডায় এগিয়ে বাইডেন, জর্জিয়ায় দুইজনে সমানে সমান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নেভাডা রাজ্যের দিকে এখন তাকিয়ে পুরো বিশ্ব। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত নিজের আধিক্য ধরে রেখেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।

অন্যদিকে, জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘টাই’ অবস্থানে আছেন জো।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত এবং বাংলাদেশ সময় শুক্রবার (৬ নভেম্বর) সকাল পর্যন্ত নেভাডায় ৮৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। আর ট্রাম্পের দখলে আছে ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট।

সংখ্যার হিসেবে অঙ্গরাজ্যটিতে প্রায় সাড়ে ১১ হাজার বেশি পপুলার ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। রাজ্যটিতে যখন ৭৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছিল তখনও সাত হাজারের অধিক ভোটে এগিয়ে ছিলেন ওবামা প্রশাসনের সময় থাকা যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্ট। নেভাডায় আর প্রায় দুই লাখ ৩৩ হাজার ভোট গণনা বাকি আছে। সবকিছু ঠিকঠাক থাকলে নেভাডার ৬টি ইলেকটোরাল কলেজ ভোট অর্জনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হবে বাইডেন।

অন্যদিকে, পূর্বের রাজ্য জর্জিয়ায় আধিপত্য কমতে শুরু করেছে ট্রাম্পের। প্রায় ৯৯ শতাংশ ভোট গণনায় ট্রাম্প ও বাইডেন দুইজনের দখলেই এখন প্রায় ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট। ১৬ ইলেকটোরাল ভোট থাকা রাজ্যটিতে আর প্রায় ৫০ হাজার ভোট গণনা বাকি আছে। কাজেই চমক বা দুর্ঘটনা যেকোনটিই হতে পারে এখান থেকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা