আন্তর্জাতিক

মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

আর্ন্তজাতিক ডেস্ক : মরিশাসে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কয়েক ডজন লোক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট লুইসের পাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই দেশটির হাইবেক পার্টনার নির্মাণ কোম্পানিতে কাজ করতেন।

এক প্রবাসী বাংলাদেশি জানান, শ্রমিকরা বাসযোগে কাজে যাচ্ছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাইল নামক স্থানে একটি বাসস্ট্যান্ডের ভেতরে ঢুকে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত চারজনের মরদেহ যত তাড়াতাড়ি সম্ভব দেশে পাঠানো হবে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে। এ ঘটনায় দেশটিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

দূতাবাস কর্মকর্তা মো. অহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এখানকার শ্রম মন্ত্রণালয় যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করে সেজন্য দূতাবাস কাজ করছে। তিনি বলেন, মরিশাসে বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা আমাদের সার্বিক সহযোগিতা করছে। হাইকমিশন আহত সবার সঙ্গে যোগাযোগ রাখছে। আগামীকাল তাদের জানাজা হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা