আন্তর্জাতিক

আমেরিকায় সর্বোচ্চ ভোটের ইতিহাস গড়লেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়ার রেকর্ড করেছেন জো বাইডেন। ২০০৮ সালে সর্বাধিক পপুলার ভোট পাওয়া বারাক ওবামার রেকর্ড ভেঙে দিলেন তারই ডেমোক্র্যট দলীয় সতীর্থ জো বাইডেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সমর ভোর ৫টা পর্যন্ত গণনা হওয়া ভোটের হিসেবে সাত কোটি ২১ লাখ ১০ হাজার ৯৫১ ভোট পেয়েছেন বাইডেন। এর আগে সর্বোচ্চ ভোটের রেকর্ডধারী বারাক ওবামা পেয়েছিলেন ছয় কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট।

শুধু তাই নয় চলতি নির্বাচনে পপুলার ভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা ইতোমধ্যে নিশ্চিত করেছেন জো বাইডেন। ৫০ শতাংশের বেশি পপুলার ভোট পেয়ে শীর্ষে আছেন বাইডেন। বাইডেনের প্রতিদ্বন্দ্বী দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ছয় কোটি ৮৬ লাখ ৪৩ হাজার ৫৪৪ ভোট। দেশটিতে এখনও পাঁচটি রাজ্যের ভোট গণনা বাকি আছে।

তবে সেই রাজ্যগুলোতে গণনার জন্য বাকি থাকা ভোটের সংখ্যা প্রায় ১৮ লাখ ২১ হাজার। এই সব ভোট ট্রাম্প শিবিরে যোগ করলেও পপুলার ভোটে এগিয়ে থাকবেন জো বাইডেন। তবে নেভাদা রাজ্যে এগিয়ে আছেন জো বাইডেন। সেই হিসেব অটুট থাকলে আরও ভোট পাবেন বাইডেন।

সবমিলিয়ে দেশটির ইতিহাসে সর্বাধিক পপুলার ভোটের অধিকারী এখন জো বাইডেন।

এবারের নির্বাচন ভেঙেছে আরও একটি রেকর্ড। ১৯০৮ সালের পর এবারই দেশটিতে সর্বাধিক সংখ্যক যোগ্য নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৬৭ শতাংশ অনুমান করা হলেও এবার সর্বোচ্চ ৬৫ শতাংশ ভোট জমা পড়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা