আন্তর্জাতিক

বিজয় হাতছানি দিচ্ছে বাইডেনকে

আন্তর্জাতিক ডেস্ক : পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানেই এগিয়ে গেছেন জো বাইডেন। সেখানে ডেমোক্র্যাটদের জয় এখন সময়ের অপেক্ষা মাত্র। আর এই একটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটই বাইডেনকে প্রেসিডেন্টের চেয়ারে বসানোর জন্য যথেষ্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সবশেষ তথ্যমতে, যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল রাজ্য ও নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ২৭ হাজার ১৭৪ ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। তিনি পেয়েছেন ৩৩ লাখ ৩৪ হাজার ৬৩৩টি ভোট আর ট্রাম্প পেয়েছেন ৩৩ লাখ ৭ হাজার ৪৫৯টি।

এ রাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে মোট ২০টি। ফলে সেখানে জিতলে ডেমোক্র্যাটদের ঝুলিতে জমা হবে মোট ২৮৪ ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে প্রয়োজন হয় ন্যূনতম ২৭০টি ভোট। অর্থাৎ অঙ্গরাজ্যটিতে জিতলেই প্রয়োজনের চেয়েও অনেক বেশি এগিয়ে যাচ্ছেন বাইডেন।

অবশ্য এখনও প্রায় ৫০ হাজার ভোট গণনা বাকি রয়েছে পেনসিলভানিয়ায়। ফলে ট্রাম্পের আশা একেবারে শেষ হযে গেছে তা বলা যায় না।

২০১৬ সালের নির্বাচনে এ ব্যাটলগ্রাউন্ডে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র ০.৭ শতাংশ ভোটের ব্যবধানে ১৯৯২ সালের পর প্রথমবার রাজ্যটিতে জয় পেয়েছিল রিপাবলিকানরা। তবে এবারের নির্বাচনে বিজয়ীর সেই মুকুট হারাতে চলেছে তারা।

এর আগে, শুক্রবার আরেক ব্যাটলগ্রাউন্ড জর্জিয়াতেও চরম নাটকীয়তার মধ্যে লিড নেন জো বাইডেন। তিনি এগিয়ে রয়েছেন নেভাদাতেও। এ দু’টি রাজ্যের যেকোনও একটিতে জিতলেও চূড়ান্ত বিজয় নিশ্চিত হচ্ছে ডেমোক্র্যাটদের।

যদিও ট্রাম্প সমর্থকরা বলছেন, নির্বাচন এখনও শেষ হয়নি। একাধিক রাজ্যে ভোট পুনর্গণনার দাবিতে আইনি লড়াই শুরু করেছে রিপাবলিকানরা।

এদিকে, স্থানীয় সময় শুক্রবার রাতে ডেলওয়ারে নিজের প্রধান নির্বাচনী প্রচারণা কেন্দ্র থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জো বাইডেন। ইতোমধ্যেই ডেলওয়ারে বাইডেনের নিরাপত্তা জোরদার করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। উইলমিংটনের আকাশে বিমান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নির্বাচনে ডেমোক্র্যাটরা বিজয়ী হলে এ সপ্তাহেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা