আন্তর্জাতিক

এক মাসেই করোনাভাইরাসের প্রতিষেধক আবিস্কারের আশ্বাস

ক্রীড়া ডেস্ক:

চীনে করোনাভাইরাস শনাক্তের ৫০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী প্রতিষেধক তৈরি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এ ভাইরাসের প্রতিষেধক আসতে দেড় বছরের মতো সময় লাগবে। তবে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির এক বিজ্ঞানীর দাবি, আগামী এক মাসের মধ্যেই প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধক পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ১২৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৭২৫ জন।

ভাইরাসটি যখন মহামারী রূপ নিতে যাচ্ছে, তখনও এর প্রতিষেধক আবিষ্কারে তেমন সুখবর দিতে পারছেন না বিজ্ঞানীরা। কয়েক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে কাজ করে যাচ্ছেন ভাইরোলজিস্টরা। আর তাদের সফল হতে লাগবে আরও ১৮ মাস!

এমন খবরের মধ্যেই যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির এক বিজ্ঞানী দাবি করেছেন, ১৮ মাস নয়, আগামী এক মাসের মধ্যেই প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের সম্ভাবনা রয়েছে।

ইতালিতে এক গবেষণাগারে এই প্রতিষেধক প্রস্তুতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন কয়েকজন বিজ্ঞানী।

প্রতিষেধক গবেষণা প্রতিষ্ঠান জেনার ইনস্টিটিউটের প্রফেসর সারাহ গিলবার্ট জানিয়েছেন, এ নিয়ে বেশ কয়েকজন বিজ্ঞানী কোভিড-১৯ বিস্তার রোধে দ্রুত কাজ করছেন। শিগগিরই এই প্রতিষেধক প্রস্তুত করা হবে। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে প্রতিষেধকটির অন্তত এক হাজার ডোজ ব্যবহার করা হবে।

উল্লেখ্য, বিজ্ঞানীদের এই দলটিই ২০১২ সালে ছড়িয়ে পড়া মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাস মোকাবেলায় গবেষণা করছিলেন। সেই অভিজ্ঞতাকেই এখন কাজে লাগাচ্ছেন তারা।

এ বিষয়ে প্রফেসর সারাহ গিলবার্ট বলেন, কভিড-১৯ ও মার্স একই গোত্রের ভাইরাস। তাদের আচরণ ও প্রার্দুভাবের বৈশিষ্ট্যও এক। তাই মার্স নিয়ে করা পরীক্ষার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এখানে সফল হব।

এতো দ্রুত ভাইরাসটির প্রতিষেধক কীভাবে বানানো সম্ভব জানতে চাইলে গিলবার্ট বলেন, কভিড-১৯ এর প্রতিষেধক প্রস্তুতে দেড় বছর সময় লাগবে বলে ধারণা করা হলেও আমরা বেশ কয়েকটি ধাপ দ্রুত অতিক্রম করেছি। তা হলো অন্য সব করোনাভাইরাসের ক্ষেত্রে ভালো কাজ করে এমন প্রযুক্তি ব্যবহার করে আমরা ‘ক্লিনিক্যাল ট্রায়ালের’ জন্য প্রস্তুত হওয়ার সময় কমিয়েছি। এটি যত দ্রুত সম্ভব শেষ করতে আমাদের সঙ্গে কাজ করছে অ্যাডভেন্ট।

এরইমধ্যে এই ভাইরাস বিশ্বের অন্তত ২৮ দেশে ছড়িয়ে পড়েছে। আর চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী প্রিন্সেস ডায়মন্ডে। এই প্রমোদতরীতে ৬২১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এছাড়া মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ইরানে করোনাভাইরাস আক্রান্ত হয়ে দু’জন মারা গেছেন এবং দক্ষিণ কোরিয়ায় প্রথম একজনের প্রাণহানি ঘটেছে।

সূত্র: ডেইলি মেইল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা