আন্তর্জাতিক

জার্মানির দুটি ক্লাবে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জার্মানির হানাউ শহরের দুটি সীসা বারে বন্দুক হামলায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বিবিসির জানায়, স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে দুটি সীসা বারে এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথম হামলার ঘটনা ঘটে স্থানীয় সময় গতকাল রাত ১০টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘মিডনাইট’ বারে। প্রত্যক্ষদর্শীরা এক ডজনের বেশি গুলির শব্দ শুনতে পেয়েছেন। হামলাকারীরা এরপর গাড়িতে করে দ্রুত পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর ‘এরেনা’ বারে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। মিডনাইট বারের সামনে তিনজন এবং এরেনা বারের সামনে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন অন্তত পাঁচজন।

পুলিশ জানায়, তারা এখনও হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা করছেন। হামলাকারীর উদ্দেশ্য এখনও জানতে পারেনি পুলিশ।

সরকারি কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেলিকপ্টার দিয়ে দুটি জায়গাতেই টহল অব্যাহত রেখেছে।

চারদিনের মধ্যে এটি দেশটিতে দ্বিতীয় হামলার ঘটনা। চলতি সপ্তাহেই বার্লিনে এক তুর্কি কমেডি শো’র ভেন্যুতে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা