আন্তর্জাতিক

অ্যাসাঞ্জকে ঘুষ দেয়ার প্রস্তাব ট্রাম্পের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে শর্ত সাপেক্ষে ক্ষমা করার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে অ্যাসাঞ্জের প্রত্যর্পণের শুনানির ঠিক আগে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে এ দাবি করলেন জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবী।

জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবী এডওয়ার্ড ফিতজগ্যারাল্ড আদালতকে জানান, শর্ত দেয়া হয়েছে, ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের ইমেইল ফাঁস করার ব্যাপারে রাশিয়ার কোন হস্তক্ষেপ ছিল না এই তথ্য দিলে তাকে ক্ষমা করে দেয়া হবে।

এডওয়ার্ড ফিতজগ্যারাল্ড বলেন, ২০১৭ সালে সাবেক মার্কিন রিপাবলিকান কংগ্রেস সদস্য ডানা রোহরাবাচের জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করেন। সেখানেই রোহরাবাচের জুলিয়ান অ্যাসাঞ্জকে জানান, শর্ত সাপেক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দেবেন। এ বিষয়ে সাক্ষী রয়েছে বলেও দাবি করেছেন অ্যাসাঞ্জের আইনজীবী। সাক্ষী হাজির করতে এরই মধ্যে অনুমতি দিয়েছেন জেলা জজ ভেনিসা।

তবে জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবীর এমন দাবি নাকচ করে দিয়েছে হোয়াইট হাউজ । এই বিষয়ে হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প জানেন, ডানা রোহরাবাচের শুধু একজন সাবে কংগ্রেস সদস্য, এই ছাড়া তিনি আর কিছুই জানেন না। আর তার সঙ্গে শুধু এ বিষয়েই নয়, কোনো বিষয়েই কখনো কোনো ধরনের কথা হয়নি। এটি সম্পূর্ণ বানোয়াট এবং সম্পূর্ণ মিথ্যা।

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বার্তা ফাঁসের অভিযোগে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি অভিযোগ দায়ের করা হয়। যেখানে দোষী সাব্যস্ত হলে ১৭৫ বছরের কারদণ্ড হবে অ্যাসাঞ্জের। ২০১২ সালের জুন মাসে লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন তিনি। সেই থেকে দূতাবাসের ভেতরেই অবস্থান করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খ...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

ন্যাটো সদস্য দেশে রাশিয়ার হামলার আশঙ্কা

ন্যাটো জোটের প্রতিরোধক্ষমতা পরীক্ষা করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাশিয়া কো...

গ্রিস উপকূলের কাছে ৪৮ ঘণ্টায় ২০২ অভিবাসী উদ্ধার 

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

জুলাই শহীদরা কারও এজেন্ডার জন্য জীবন দেননি: সাইফুল হক

'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক স...

৫২ বছরেও উজ্জ্বল কাজল

বলিউড অভিনেত্রী কাজল ৫২ বছর বয়সেও ধরে রেখেছেন তার সৌন্দর্য ও প্রাণবন্ত উপস্থি...

হাসিনার পালানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী 

জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে অপ্রতিরোধ্য মনে করাই শাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা