সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চীন যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বৃহস্পতিবার (১৬ মে) থেকে শুক্রবার পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন তিনি।

আরও পড়ুন : ক্ষুব্ধ হয়ে মার্কিন সেনার পদত্যাগ

মঙ্গলবার (১৪ মে) এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশ।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং জানান, চলতি বছরের মার্চে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই ভ্লাদিমির পুতিনের প্রথম বিদেশ সফর। আর ৬ মাসের মধ্যে চীনে তার দ্বিতীয় সফর।

আরও পড়ুন : গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৪

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, এই সফরে পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও ‘অভিন্ন স্বার্থ’ রক্ষায় বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

ক্রেমলিন বলেছে, দুই নেতা তাদের বিস্তৃত অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা করবেন। সেই সঙ্গে রুশ-চীনা সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়, তা খুঁজে বের করার চেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে কথা বলবেন।

আরও পড়ুন : মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে নিহত ১২

আলোচনার পর তারা একটি যৌথ ঘোষণাপত্রেও সই করবেন ও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। পরে পুতিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দেখা করবেন ও একটি বাণিজ্য-বিনিয়োগ প্রদর্শনী দেখতে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হারবিনে ভ্রমণ করবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা