ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে ১২ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৬০ জন।

আরও পড়ুন: অবশেষে দেশে ফিরল এমভি আবদুল্লাহ

সোমবার (১৩ মে) বিকেলে হঠাৎই আকাশ কালো করে মুম্বাইয়ে জোরালো ঝড় ওঠে। কিছু বুঝে ওঠার আগেই ধূলিঝড় শুরু হয়। এ সময় ঝড়ের ধাক্কায় ঘাটকোপড় এলাকায় উপড়ে যায় একটি বিশাল আকারের ধাতব বিজ্ঞাপন বোর্ড। সেই বিলবোর্ডের নিচে চাপা পড়েন অনেকেই।

পুলিশ জানিয়েছে, বিলবোর্ডের নীচে চাপা পড়া ৬৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দেশটির জাতীয় দুযোর্গ মোকাবিলা বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পরিদর্শক গৌরব চৌহান জানিয়েছেন, নিহতদের মধ্যে ৮ জনের দেহ ‍উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৪ জনের দেহ যৌক্তিক কারণেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৪

এ ঘটনার কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে, বিলবোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রোল পাম্পের উপর। এতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রোল পাম্পের ছাদ। এর নিচে চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। ফলে বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়।

আয়তনের হিসাব করে পুলিশ তখনই জানায়, বিলবোর্ডের নীচে অনেকে চাপা পড়ে থাকতে পারে। এনডিআরএফের কর্মীদের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ধ্বংসস্তূপ অনেকাংশে সরানো সম্ভব হয়। উদ্ধার ৮ জন মৃত ব্যক্তির মধ্যে ঘটনাস্থলেই ৩ জনকে মৃত পাওয়া গেছে। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও ৫ জনের।

গৌরব চৌহান আরও বলেন, আমরা এখনো ৪ জনের মরদেহ উদ্ধার করতে পারিনি। কারণ সেগুলোর অবস্থান পেট্রোল পাম্পের কাছে। উদ্ধার তৎপরতা শুরু করলে সেখানে আগুন বা এ ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল।

আরও পড়ুন: ডোনাল্ড লু ঢাকায় আসছেন আজ

জীবিত অবস্থায় ৬৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবাই কমবেশি আহত হয়েছেন। অনেককেই হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

এদিকে আকস্মিক এ দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মহরাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান, এ ঘটনায় রাজ্য সরকার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত ১৫

গতকাল এ ঝড় ওঠার কিছুক্ষণ আগেই রাজ্যে আবহাওয়া দফতরের সতর্ক বার্তা জারি করা হয়েছিল। সে সময় আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয় মুম্বাই, পালঘর ও থানের বাসিন্দাদের।

এরপরই কয়েক মিনিটের ঝড়ে আরব সাগরের তীরের ঝকঝকে শহর তছনছ হয়ে যায়, ধুলোয় ধূসর রঙ নেয় গোটা শহর। দৃশ্যমানতা গিয়ে পৌঁছায় প্রায় শূন্যতে।

এতে থমকে যায় শহরের সমস্ত যান চলাচল। শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটিও উপড়ে যায়। থমকে যায় রেল ও মেট্রো পরিষেবাও। এর মধ্যেই ঝড়ের দাপটে ঘাটকোপড়ের ওই বিলবোর্ডটিও ভেঙে পড়ে। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা