ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন।

শুক্রবার (৩ মে) ভোর ৫টায় কারাকোরাম হাইওয়েতে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: জনপ্রিয় শিল্পী প্রবীন আর নেই

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার ভোর ১০টায় গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে ১টি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার পর কমপক্ষে ২০ জন যাএী নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

আরও পড়ুন: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিয়ামের জেলা উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজ জানান, বেসরকারি সংস্থার বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিলেন। পরে কারাকোরাম হাইওয়ের কাছে গুনার ফার্মের কাছে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি উল্টে সিন্ধু নদীর তীরে পড়ে যায়। এর পরে আহতদের উদ্ধার করে চিলাস হাসপাতালে নেয়া হয়েছে। আহতের সংখ্যা প্রাথমিকভাবে ৩৫ থাকলেও পরে অনেকে তাদের আঘাতের কারণে মারা যায়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জামান জানান, আহতদের রক্ত ​​দিতে হাসপাতালে পৌঁছেছে বিপুল সংখ্যক ডোনার। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবকরা আহতদের হাসপাতালে স্থানান্তর করতে সাহায্য করেছে এবং নিহতদের লাশ মর্গে পাঠায়।

আরও পড়ুন: ময়মনসিংহে পুকুরে ডুবে নিহত ২

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, আহতদের সম্ভাব্য সকল ধরনের চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা