সংগৃহীত
আন্তর্জাতিক

কলকাতায় হিট স্ট্রোকে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র গরমে কলকাতায় হিট স্ট্রোকে প্রথম একজনের মৃত্যুর খবর হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক যুবক।

আরও পড়ুন : কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযানে ব্যাপক গ্রেফতার

জানা যায়, কাজের জন্য সোমবার দুপুরে সুমন রানা (২৬) নামক ওই যুবক বাড়ি থেকে কলকাতার বড়বাজারে গিয়েছিলেন। পথিমধ্যে হঠাৎ করেই অসুস্থ হয়ে মাথা ঘুরে পরে যান তিনি। পাশে থাকা লোকজন সঙ্গে সঙ্গে বড়বাজার থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ীদের সাহায্য নিয়ে সুমনকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা সুমনকে ভর্তি করে নেন। কিন্তু ওইদিন রাতেই সুমন মারা যান। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, হিট স্ট্রোকেই মৃত্যু হয়েছে তার।

আরও পড়ুন : কেনিয়ায় বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু

এদিকে, অনেক রাত হয়ে যাওয়ার পরও বাড়িতে না ফেরায়, সুমনের পরিবারের সদস্যরা বড়বাজার থানায় যোগাযোগ করেন। সেখান থেকে তারা ‍সুমনের মৃত্যুর খবর জানতে পারেন। পরে হাসপাতলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন যুবকের আত্মীয়-স্বজন।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই তীব্র দাবদাহে পুড়ছে পুরো পশ্চিমবঙ্গ। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত তীব্র তাপ্প্রবাহের সর্তকতা জারি করেছে। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা বারবার সতর্ক করছেন যে খুব প্রয়োজন ছাড়া দুপুরে রাস্তায় বের হওয়া দরকার নেই। বের হলেও সঙ্গে লবন-চিনি মেশানো পানির বোতল রাখতে হবে। বারবার সেই পানি পান করতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা