সংগৃহীত
সারাদেশ

হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে ধান কাটার সময় হিট স্ট্রোকে শহিদুল ইসলাম (৩৭) নামে ১ কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুরে এনায়েতপুরের সাতভেন্টি পূর্বপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

মৃত কৃষক এনায়েতপুরের সাতভেন্টি পশ্চিমপাড়া গ্রামের আমিন ওরফে গাঁটু মিয়ার ছেলে।

নিহতের পরিবার বলেন, শনিবার সকাল থেকে এনায়েতপুর সাতভেন্টি পূর্বপাড়া গ্রামের মাঠে তিনিসহ আরও বেশ কয়েকজন কৃষক মিলে জমিতে ধান কাটছিলেন। এরপর দুপুরে ধান কাটা শেষে জমি থেকে ধান আনার জন্য ধানের ভার বাঁধছিলেন তিনি। এই সময় আকস্মিক মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন: সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেবুল হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা কর‌ছি তীব্র গরমের কারণে হিট স্ট্রোকে এই কৃষকের মৃত্যু হয়েছে।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, স্ট্রোকজনিত কারণে ১ জন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় সব আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

বিদ্যুৎ বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা