সংগৃহীত
সারাদেশ

রুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সৌভিক মল্লিক (২১) নামের ১ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন।

আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

মৃত শিক্ষার্থীর পরিচয়, নাম সৌভিক মল্লিক (২১)। তিনি মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর গ্রামের সমির কুমার মল্লিকের ছেলে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি বর্তমানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘরের দরজা ভেতর থেকেই লাগানো ছিল। এ সময় অন্য ছাত্ররা তাকে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। এর পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আনারকে ২ বার হত্যার চেষ্টা করা হয়

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তিনি কেন এই ঘটনা ঘটিয়েছে সেটি নিয়ে তার রুমমেটের সাথে কথা বলেছি। তার রুমমেট আমাকে জানিয়েছে যে, বেশ কিছুদিন ধরে সৌভিক ডিপ্রেশনের মধ্যে ছিলেন। তবে কী নিয়ে ডিপ্রেশন তা এখনো জানতে পারিনি।

এই বিষয়ে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সৌভিকের লাশ বর্তমানে রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এছাড়াও তার অভিভাবকদেরকে খবর দেওয়া হয়েছে। তার পরিবারের মানুষ মাগুরা থেকে রাজশাহী পৌঁছার পর এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা