সংগৃহীত
সারাদেশ

ধানখেতে মিলল অটোরিকশা চালকের লাশ

জেলা প্রতিনিধি: জামালপুর জেলার সদর উপজেলার কেন্দুয়া পারপাড়া গ্রামের রাস্তার পাশের ধানখেতে শাহাদত হোসেন নামে ১ অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ মে) সকালে ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

নিহত অটোরিকশা চালকের বাড়ি সদর উপজেলার ভেড়া পাথালিয়া গ্রামে।

পুলিশ জানান, শুক্রবার (২৪ মে) রাতে শাহাদত হোসেন অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এরপর শনিবার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের অদূরে ধানখেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এর পরে খবর পেয়ে জামালপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।

আরও পড়ুন: আনারকে ২ বার হত্যার চেষ্টা করা হয়

জামালপুর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহত চালকের গলায় জিআই তার প্যাঁচানো ছিলো। এতে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কিন্তু তদন্ত প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত ঘটনা জানা যাবে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা