সংগৃহীত
সারাদেশ

লরি-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতীতে লরি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) ভোরে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পুংলী ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

নিহত ব্যক্তিরা হলেন, কাভার্ড ভ্যানের চালক আলমগীর হোসেন ও তার হেলপার। নিহত আলমগীরের গ্রামের বাড়ি যশোর জেলায়। কিন্তু হেলপারের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ১টি লরি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় লরিটি পুংলী ব্রিজের কাছে পৌঁছালে ঢাকামুখী কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনের দিকে ধাক্কা দেয়। এরপর কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ ২টি উদ্ধার করে। লাশ দ’টি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা