ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

হঠাৎ অসুস্থ হয়ে ৩১ শিক্ষার্থী হাসপাতালে

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে সেবা দিতে গিয়ে আরও ৩১ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। অর্থাৎ ওই ছাত্রকে যে-ই স্পর্শ করেছে সে-ই অসুস্থ্য হয়ে পড়েছে।

আরও পড়ুন: আমদানির খবরে অর্ধেকে নামল পেঁয়াজের দাম

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে পশ্চিম ইলিশা ৪ নং ওয়ার্ডে পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ বলেন, গণিত স্যার আমাদের ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যাই। এমনভাবে মাথা ব্যথা করেছে, মনে হয়েছে চুলগুলো উঠিয়ে ফেলি।

আমার এমন অবস্থা দেখে স্যাররা আমাকে লাইব্রেরিতে নিয়ে যান। পরে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

সিয়াম নামের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের ক্লাসের এক ছাত্র হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। তাকে ধরতে গিয়ে একে একে আমরা ৫০/৩০ জনের মত অসুস্থ হয়ে পড়েছি।

ক্লাস শিক্ষক আবু ছাঈদ বলেন, আমি ক্লাস নিচ্ছি, এমন সময় জিহাদ অসুস্থ হলে তাকে অন্যদের ধরতে বলি। এর কিছুক্ষণ পর দেখি, যেই ধরে সেই একটা চিৎকার দিয়ে ঘুরে পরে যায়। আমার ও মাথা ঘুরেছে এবং চোঁখ দিয়ে হঠাৎ পানি পড়া শুরু করেছে।

আবু কালাম নামের এক অভিভাবক বলেন, স্কুল থেকে এক স্যার বাড়িতে ফোন দিয়ে বলেছে, আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। আমি খবর পেয়ে স্কুলে গিয়ে দেখি কেউ মাথা থাপ্পরাচ্ছে, কেউ অজ্ঞান অবস্থায় আছে। যে-ই ধরে সে-ই অসুস্থ হয়ে যায়। এখন এটা কি রোগ, সেটা তো জানি না।

আরও পড়ুন: যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

দক্ষিণ চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, গণিত ক্লাসে হঠাৎ এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। আমরা বিষয়টি স্বাভাবিক মনে করে তার বাবা-মাকে খবর দিয়েছে।

ওই ছাত্রকে প্রাথমিক সেবা দিচ্ছি, এর মধ্যেই দেখি যারাই এ ছাত্রকে ধরে সেই একটা চিৎকার দিয়ে মাথা ঘুরিয়ে পরে যায়। পরবর্তীতে ৯৯৯ এ ফোন দিয়ে এ্যাম্বুলেন্স নিয়ে তাদের হাসপাতালে নিয়ে এসেছি।

প্রধান শিক্ষক আরও জানান, স্কুল থেকে বাসায় গিয়েও অনেক অসুস্থ হয়ে পড়েছ। তাদের ও নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন: আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩১

ভোলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার তায়েবুর রহমান বলেন, এখন পর্যন্ত হাসপাতালে ৩১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। হঠাৎ ছাত্র-ছাত্রীরা মাস্ক সাইকোজেনিক ইলনেস নামক রোগে আক্রান্ত হয়েছে।

এ বিষয়ে আতঙ্কের কিছু নেই তারা শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আমরা সবাইকে চিকিৎসা দিচ্ছি এবং কাউন্সিল করছি। আশা করি, দ্রুতই তারা সুস্থ্য হয়ে উঠবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা