ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

লক্ষ্মীপুরে স্বাস্থ্য নিরাপত্তা স্কিম চালু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ‘ওয়াটারএইড’ এনজিওর উদ্যোগে ১৯৯ টাকায় স্বাস্থ্য নিরাপত্তা স্কিম ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: জয়ের নেতৃত্বে আইসিটি বিপ্লব হচ্ছে

সোমবার (১৮ মার্চ) সকাল ১১ টায় লক্ষ্মীপুর পৌর শহরের জনতার ঘরে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে এ হেলথ ক্যাম্প করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সবসময় ময়লা আবর্জনা নিয়ে কাজ করেন। তাই তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি।

নিম্নআয়ের মানুষদের চিকিৎসার সময় অধিক টাকা থাকে না। তাই তাদের কথা চিন্তা করে বছরে ১৯৯ টাকা জমা রাখলে স্কিম গ্রহীতার মৃত্যুবরণে এক কালীন ৩০ হাজার টাকা ও গ্রহীতাসহ পরিবার স্বাস্থ্যসেবার ছাড়ের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: ইফতার পার্টিতেও আ’লীগের গিবত গায়

এ সময় ওয়াটারএইড-এর পক্ষ থেকে স্কিম গ্রহীতাদেরকে স্কীম কার্ড প্রদান এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধের প্রেসক্রিপশন প্রদান করা হয়।

লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ কামাল উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিন আক্তার।

এতে আরও উপস্থিত ছিলেন- ওয়াটারএইড বাংলাদেশের সিনিয়র অফিসার, প্রোগ্রামার এমএম মমশাদ, এসোসিয়েট অফিসার (টেকনিক্যাল) ফারাহ্ নাজনীন, ওয়াদা ইনসুরেন্স’র এক্সিকিউটিভ অফিসার সাইফুল ইসলাম হাজারী, ভার্ক’র উপ-পরিচলাক ইন্জিনিয়ার মো. মমিনুল ইসলাম ও লক্ষ্মীপুর পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক ফয়েজ আহমদসহ আরও অনেকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা