ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ঝালকাঠি নার্সিং কলেজে অচল অবস্থা!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি নার্সিং কলেজের শিক্ষকদের মাঝে বিরোধ চরম আকার ধারণ করেছে। গত ২৭ জানুয়ারি কলেজের ইনস্ট্রাক্টর হাসিনা তাজমিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কলেজের অধ্যক্ষ গীতা রানী সমদ্দার।

আরও পড়ুন: এনএসআই’র নতুন পরিচালক তানভীর

এর জের ধরে হাসিনা তাজমিন ৩০ জানুয়ারি কলেজের অফিস সহকারী কামাল হোসেনের বিরুদ্ধে ছাত্রী হয়রানী ও হোষ্টেলে থাকাসহ বেশ কিছু অভিযোগে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর ও জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

মূলত এরপরই শিক্ষকদের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসতে থাকে। একে-অপরের বিরুদ্ধে চলতে থাকে বিষেদগার। তাদের এ বিরোধে নার্সিং শিক্ষার্থীদের ব্যবহার করার অভিযোগও পাওয়া গেছে।

২০১৯ সালে ঝালকাঠি নার্সিং কলেজটি ভবনটি হস্তান্তর করা হলেও ২০২১ সালে অধ্যক্ষ ও ১ জন কর্মচারী নিয়ে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন: মোস্তফা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নাসিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে কলেজ অধ্যক্ষ উল্লেখ করেন, চলতি বছরের ২৬ জানুয়ারি নার্স শিক্ষক হাসিনা তাজমিন যোগদান করার পরই কলেজের দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়।

তিনি যোগদান করার পর থেকেই ছাত্রী ও শিক্ষকদের মধ্যে বিভেদ তৈরি করেন। হাসিনা তাজমিন বরগুনা নার্সিং ইনস্টিটিউট এ কর্মরত থাকাকালীন সেখানকার নার্সিং ইনস্ট্রাক্টরের সাথে গন্ডগোল করে খারাপ পরিস্থিতি সৃষ্টি করলে নার্সিং মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক তাকে ঝালকাঠি নার্সিং কলেজে বদলি করেন।

২০২৩ সালের নভেম্বরে ছাত্রীদের নাম ভাঙ্গিয়ে ফেইসবুকে কলেজের নামে বিভিন্ন রকম মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ছাত্রীদেরকে উস্কে দেন। ছাত্রীদেরকে ভুল বুঝিয়ে আন্দোলনমুখী করেন। হাসিনা তাজমিন ক্লাসের কোনো টপিক নিয়ে আলোচনা না করে ছাত্রীদেরকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে অত্র কলেজে কর্মরত কর্মচারী এবং অধ্যক্ষের নামে কুরুচিপূর্ণ ও অশ্লীল কথা বলেন।

আরও পড়ুন: ইফতার পার্টিতেও আ’লীগের গিবত গায়

এছাড়া ফেল করার ভয় দেখিয়ে ছাত্রীদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন। ছাত্রীরা স্বীকার করেছে, হাসিনা তাজমিনের ভয়ে তারা সাদা কাগজে না বুঝে স্বাক্ষর করেছে। তার সাথে আরও কয়েকজন শিক্ষক জড়িত রয়েছে। হাসিনা তাজমিনকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তা সে তিনি গ্রহণ না করে অধ্যক্ষকে জীবননাশের হুমকি দেন।

এ ব্পাোরে নাসিং শিক্ষক হাসিনা তাজমিন বলেন, আমি কলেজের বিভিন্ন অসংগতি নিয়ে কথা বলায় আমার উপর কলেজ অধ্যক্ষ ও অফিস সহকারী ক্ষিপ্ত হয়ে আমাকে ফাঁসাতে আমার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে।

ঝালকাঠি নার্সিং কলেজের অধ্যক্ষ গীতা রানী সমাদ্দারের কাছে হাসিনা তাজমিনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, হাসিনা তাজমিন একজন উশৃঙ্খল শিক্ষক। তিনি কারো কমান্ড মানেন না। কোনো নিয়ম-নীতির মধ্যে নেই। তার বিষয় মহাপরিচালক মহোদয়কে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা