ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, হাসপাতালে ২৯৫৯

নিজস্ব প্রতিবেদক: এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশজুড়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে ২৯৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে কুষ্ঠরোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৯৭ জন ভর্তি হয়েছেন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৮৬২ জন ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৭৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: সব জেলাতেই এডিস মশা আছে

ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪৬০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৩৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা বাংলাদেশে এখন পর্যন্ত ৭৮ হাজার ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৯১১ জন এবং ঢাকার বাইরে ৩৮ হাজার ১১৭ জন চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাজ্যে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ৬৭ হাজার ৮৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ঢাকায় ৩৫ হাজার ১৬৮ এবং ঢাকার বাইরে ৩২ হাজার ৭০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, ২০২২ সালে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা