ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

 মুন্সীগঞ্জে কুষ্ঠরোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে কুষ্ঠরোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দি লেপরসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আরও ১২ মৃত্যু, হাসপাতালে ২৮৪৪

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব শফিউদ্দিন মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা আয়োজিত হয়।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিনের সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মো. জসিম উদ্দিন ভূইয়া ও লেপরসী মিশনের টেকনিক্যাল সাপোর্ট অফিসার জুয়েল খ্রিয়াং ও মাঠকর্মী বিভাষ বৈদ্দ। বর্তমানে মুন্সীগঞ্জে কুষ্ঠরোগে ১১ জন চিকিৎসাধীন রয়েছে বর্তমানে।

আরও পড়ুন: রামেকে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু

তারা জানায়, ২০১৯ সালে ৬ উপজেলায় কুষ্ঠরোগীর সংখ্যা ছিলো ১৯ জন চিকিৎসার মাধ্যমে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১১ জনে। কুষ্ঠ রোগের চিকিৎসা বাংলাদেশে হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, যা নিরাময়যোগ্য। এবং বিনা পয়সায়।

ডাঃ মো. জসিম উদ্দিন ভূইয়া বলেন, কুষ্ঠ একটি দীর্ঘমেয়াদী জীবাণু ঘটিত মৃদু সংক্রামক রোগ। যা অধিকাংশ ক্ষেত্রেই চামড়ার মাধ্যমে রোগের বহিঃপ্রকাশ ঘটে।

আরও পড়ুন: সব জেলাতেই এডিস মশা আছে

কুষ্ঠরোগের জীবাণু অত্যান্ত ধীর গতিতে বংশ-বিস্তার করে। একটি কুষ্ঠ জীবাণু থেকে দু’টি কুষ্ঠ জীবাণুতে পরিণত হতে সময় লাগে ১২ থেকে ১৪ দিন।

বাংলাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বক্ষব্যাধি ক্লিনিক, সরকারি ও বেসরকারি কুষ্ঠ হাসপাতালে কুষ্ঠরোগের চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়।

এ রোগ দেখা দিলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ করা খুবই জরুরী। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ করলে কুষ্ঠ রোগে অঙ্গ বিকৃতি বা বিকলাঙ্গ হয় না।

আরও পড়ুন: যুক্তরাজ্যে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট

দি লেপরসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জাতীয় কুষ্ঠ নির্মূলে বিভিন্ন কর্মসূচি দেশব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ৩০ জন সংবাদ কর্মী সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা