ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক মানুষ।

আরও পড়ুন : নূন্যতম মজুরী ২২০০০ টাকা দাবি

মঙ্গলবার (২ মে) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৬৫ হাজার ৯৬ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪৮১ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭১ লাখ ৮০ হাজার ৩৬২ জনে।

আরও পড়ুন : প্রশ্ন ফাঁসের গুজব, গ্রেফতার ১

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭৭৪ জন এবং মারা গেছেন ৮ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৬৬০ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৪৮৭ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা মহামারিতে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এ সময় দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২৪২ জন এবং মারা গেছেন ৩১ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৫৫ হাজার ৪৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৩৩৬ জনের।

আরও পড়ুন : নতুন এডিপির খসড়া চূড়ান্ত

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১৯ জন এবং মারা গেছেন ২ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬৬ লাখ ৭৪ হাজার ৪০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬১ হাজার ২৫ জন মারা গেছেন।

একই সময়ে ক্রোয়েশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫০৯ জন এবং মারা গেছেন ২৫ জন।

আরও পড়ুন : তিউনিসিয়ায় কবরের জায়গাও হচ্ছে না

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৩৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৬ হাজার ৫৫৬ জন মারা গেছেন।

একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮১১ জন এবং মারা গেছেন ১০ জন।

আরও পড়ুন : তুরস্কে ভোটগ্রহণ শুরু

এছাড়া গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৬ জন এবং মারা গেছেন ৮ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৭৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ৫৫০ জন মারা গেছেন।

একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৯২ জন এবং মারা গেছেন ১৬ জন।

আরও পড়ুন : মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা