ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

প্রাণহানিতে শীর্ষে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় তিনশো মানুষ।

আরও পড়ুন : রফতানি বাড়াতে বাজার খোঁজার পরামর্শ

মঙ্গলবার (২২ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৪ জন। এতে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ২০ হাজার ২৮৫ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৫৭৩ জন। করোনাতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৪৫৫ জনে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩১০ জন এবং মারা গেছেন ৩১ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৫ লাখ ১৬ হাজার ৫০৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৮৬৫ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ফ্রান্স। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৭০ জন এবং মারা গেছেন ৬৩ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৭৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৩৭৭ জন মারা গেছেন।

আরও পড়ুন : ক্রিমিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৭০ জন এবং মারা গেছেন ২২ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৫৩৩ জন মারা গেছেন।

একই সময়ে চিলিতে নতুন করে সংক্রমিত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪১৯ জন এবং মারা গেছেন ১৫ জন।

আরও পড়ুন : ওস্তাদ বিসমিল্লাহ খান’র জন্ম

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮১ জন এবং মারা গেছেন ৩১ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫১ হাজার ৭৭১ জন মারা গেছেন।

এ সময় ইরানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৪২ জন এবং মারা গেছেন ১৯ জন।

আরও পড়ুন : ঘর পাচ্ছে আরও ১৩৩০টি পরিবার

এছাড়া তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৪৪ জন এবং মারা গেছেন ২৮ জন। এতে মহামারির শুরু থেকে ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৩৬ হাজার ৮৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ৮০৩ জন মারা গেছেন।

একই সময়ে দক্ষিণ কোরিয়ায নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ৯ জন।

আরও পড়ুন :

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা