ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

প্রাণহানিতে শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন শতাধিক মানুষ।

আরও পড়ুন : ঢাকায় কালবৈশাখীর আভাস

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ১৪ হাজার ৩৪৫ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৬৩ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬৮ কোটি ১৯ লাখ ৫ হাজার ৫৮৯ জনে।

আরও পড়ুন : মানুষের সেবাকেই সরকার গুরুত্ব দেয়

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৪৬ জন এবং মারা গেছেন ৩২ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৪ লাখ ৫৪ হাজার ৯৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৬৯৬ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে জাপান। এ সময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৫২ জন এবং মারা গেছেন ৬১ জন। এতে মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার ৫২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৩৩৪ জন মারা গেছেন।

আরও পড়ুন : ১০ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৯৮৭ জন এবং মারা গেছেন ৪৬ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৮৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪৯ হাজার ৮১৩ জন মারা গেছেন।

এ সময় দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৯৯ জন এবং মারা গেছেন ১০ জন।

আরও পড়ুন : মেট্রোরেলের আরও দুটি স্টেশন চা...

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৩৪৮ জন এবং মারা গেছেন ২৪ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৪৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ২৬৪ জন মারা গেছেন।

একই সময়ে পোল্যান্ডে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৭১ জন এবং মারা গেছেন ২৬ জন।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে সাংবাদিকদের লাঠিচার্জ

এছাড়া গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে নতুন করে করোনায় হয়েছেন ১০ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ৪২ জন। এতে মহামারির শুরু থেকে ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ৯৭ হাজার ৪২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ৬১৯ জন মারা গেছেন।

একই সময়ে মেক্সিকোতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫৩৩ জন এবং মারা গেছেন ১৪ জন।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসা...

উল্লেখ্য, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা