ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

প্রাণহানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পৌনে চারশো মানুষ।

আরও পড়ুন : রোজায় পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা

বুধবার (১৫ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় ৬৪ জন বেড়ে সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ১৩ হাজার ৩০৭ জনে।

এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ১৯৯ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১৭ লাখ ৬১ হাজার ৩৪৫ জনে।

আরও পড়ুন : গুলিস্তানে বিস্ফোরণে আরও এক মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪০১ জন এবং মারা গেছেন ৬ জন। এতে মহামারির শুরু থেকে দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ৩ কোটি ৬ লাখ ৫০ হাজার ৩৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩৪ হাজার ১২১ জন ।

এদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৯৪৩ জন এবং মারা গেছেন ১১৩ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ৯৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪৯ হাজার ২৫৩ জন মারা গেছেন।

আরও পড়ুন : চেষ্টা করছি সব পক্ষকে শোনার

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন ৪৪ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৪ লাখ ৪২ হাজার ৮৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৬৬৪ জনের।

একই সময়ে ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৩৭ জন এবং মারা গেছেন ২৭ জন।

আরও পড়ুন : চীন বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১১ জন এবং মারা গেছেন ৪৭ জন। এতে মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৯৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ২৭৩ জন মারা গেছেন।

এ সময় পোল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৮৩ জন এবং মারা গেছেন ১৬ জন।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত ১১০

এছাড়া গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫ জন এবং মারা গেছেন ২৮ জন। করোনা মহামারির শুরু থেকে ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ৮৭ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ৫৭৭ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা