ছবি-সংগৃহীত
বিনোদন

অমরনাথ যাত্রায় সারা আলি খান

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। অভিনয়ের পাশাপাশি স্বভাবের জন্যও জনপ্রিয় সাইফ-অমৃতা কন্যা। ঘুরতেও বেশ ভালোবাসেন তিনি। কাজের ফাঁকে সুযোগ পেলেই ঘুরতে চলে যান নায়িকা।

আরও পড়ুন : তালির জন্য সিনেমা করতে চাইনি

পাহাড় থেকে সমুদ্র, এমনকি তীর্থক্ষেত্রেও বেড়াতে যাওয়ায় না নেই সারার। একাধিক বার গেছেন কেদারনাথে। লেহ্‌, লাদাখ, জম্মু ও কাশ্মিরেও একাধিক বার ঘুরতে গেছেন তিনি। এ বার কাশ্মিরে গিয়ে সেখান থেকে অমরনাথ যাত্রা শুরু করলেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়- তার পরনে তুঁতে রঙের একটি জ্যাকেট, মাথাঢাকা লাল ওড়নায়, কপালে লাল তিলক। হাতে লাঠি নিয়ে এগিয়ে চলেছেন তিনি। সঙ্গে রয়েছেন তার নিরাপত্তারক্ষীরাও।

আরও পড়ুন : ডেঙ্গুতে আক্রান্ত তানিয়া বৃষ্টি

এরআগে ‘জারা হাটকে জারা বাঁচকে’-এর প্রচারের সময় সহ-অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে একটি মন্দিরে গিয়েছিলেন সারা। সেখানে পুজা দেওয়ার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইসলাম ধর্মাবলম্বী হয়ে কেন মন্দিরে পা রাখছেন তিনি? ধেয়ে আসে এমন প্রশ্ন। আলোচনা শুরু হয় তাঁর ধর্মাচরণ নিয়েও। তার পরে এক অনুষ্ঠানে নিন্দুকদের সমালোচনার জবাবও দেন অভিনেত্রী।

আরও পড়ুন : ভারতের ২৯ টি হলে ‘সুড়ঙ্গ’

সারা বলেন, আমি খুব মন দিয়ে আমার কাজ করি। আমি আমার দর্শক ও অনুরাগীদের জন্যই কাজ করি। আমার খারাপও লাগবে যদি আপনারা আমার কাজ পছন্দ না করেন। তবে, ব্যক্তিগত বিশ্বাসের জায়গাটা আমার নিজস্ব।

নায়িকা আরো যোগ করেন, আমি বাংলা সাহিব, মহাকাল মন্দিরেও সেই শ্রদ্ধা নিয়েই যাই, যে শ্রদ্ধা নিয়ে আমি অজমের শরিফে যাই। আমি আমার যাওয়া বন্ধ করব না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা