ছবি : সংগৃহিত
বিনোদন

মঞ্চ থেকে পড়ে গেলেন বাদশা!

বিনোদন ডেস্ক: গায়ে কালো রঙের হাফ প্যান্ট, টি-শার্ট। সাদা রঙের জুতা পায়ে। আপাত দৃষ্টিতে অবিকল ভারতীয় র‌্যাপার বাদশা। মাইক হাতে দিব্যি গান গাইছিলেন। মঞ্চের সামনে উপস্থিত দর্শকরাও সুরের তালে মেতে উঠেছেন।

আরও পড়ুন: ভারতের ২৯ টি হলে ‘সুড়ঙ্গ’

হঠাৎ ছন্দপতন। গায়ক মঞ্চ থেকে নিচে পড়ে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

নেটদুনিয়ায় ভিডিওটি এখন ভাইরাল। বাদশা ভক্তরা ভিডিওটি দেখে চিন্তিত। প্রশ্ন তাদের কেমন আছেন তাদের প্রিয় গায়ক। এ পরিস্থিতিতে মুখ খুললেন বাদশা।

আরও পড়ুন: সুপারমডেল জিজি হাদিদ গ্রেফতার!

ভিডিওটি শেয়ার করে এই শিল্পী লিখেছেন, ‘এই ব্যক্তি আমি নই। তবে যেই হোক না কেন আশা করি তিনি সুস্থ আছেন।’

বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া। গানের পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। আবার সিনেমাও প্রযোজনা করেছেন।

আরও পড়ুন: অভিনেতাদের ধর্মঘটে হলিউড অচল!

র‌্যাপার বাদশা এর আগে গায়ক হানি সিংয়ের টিমে ছিলেন। কিন্তু পরে দল থেকে বেরিয়ে এসে বলিউড জগতে নিজের আলাদা পরিচিতি গড়েন এই শিল্পী।

প্রসঙ্গত, ২০২২ সালে বাদশার তিনটি একক গান মুক্তি পায়। ২০১৯ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমা। বাদশাকে এতে অতিথি চরিত্রে দেখা যায় ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা