বিনোদন

হানির বাবার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়ক ও র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তা ও গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ তুলেছেন তারই স্ত্রী শালিনী তালওয়ার। গত ৩ আগস্ট এ বিষয়ে একটি মামলা দায়ের করেন তিনি। ১২০ পাতার একটি অভিযোগপত্র দাখিল করেন শালিনী। সেখানে হানি সিং ও তার পরিবারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগের উল্লেখ রয়েছে।

শালিনী জানান, ২০১১ সালে হানিমুনে তারা মরিশাসে গিয়েছিলেন। সেখান থেকেই আচমকা হানি সিংয়ের আচরণে পরিবর্তন দেখেন তিনি। বিষয়টিকে জানতে চাইলে নাকি হানি তাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেন। আর বলেন, ‘আমি তোমাকে বিয়ে করতে চাইনি। কথা দিয়েছিলাম, তাই বাধ্য হয়ে করেছি।’

বিয়ের পর হানি সিং তার স্ত্রীকে প্রকাশ্যে আনতেন না। তিনি যে বিবাহিত, সেটাও খুব একটা স্বীকার করতেন না। একবার তার ফোনে অন্য নারীর সঙ্গে তোলা আপত্তিকর ছবি দেখতে পান শালিনী। সে বিষয়ে জানতে চাইলে উল্টো শালিনীকে মারধর করেন হানি। পরবর্তীতে আরও বহু নারীর সঙ্গেই নাকি হানি সিংয়ের আপত্তিকর-ঘনিষ্ঠ ছবি দেখেছেন তিনি।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, কেবল হানি নন, তার বাবা-মা এবং বোনও শালিনীকে নির্যাতন করেছেন। তিনি বলেছেন, ‘একদিন আমার শ্বশুর মদ্যপ অবস্থায় আমার ঘরে ঢুকে পড়েন। আমি তখন পোশাক পাল্টাচ্ছিলাম। তাকে আমি বের হয়ে যেতে বলি। কিন্তু তিনি সেটা শোনেননি। উল্টো আমার দিকে এগিয়ে আসেন এবং আমাকে যৌন হেনস্তা করেন।’

জানা গেছে, শালিনীর পক্ষে আইনজীবী সন্দীপ কৌর, অপূর্বা পাণ্ডে এবং জি জি কাশ্যপ আদালতে মামলাটি দাখিল করেছেন। আবেদন শোনার পর হানি সিংকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ আগস্টের মধ্যে তাকে আদালতে হাজির হয়ে জবাব দিতে হবে। এছাড়া হানি ও শালিনীর নামে যৌথ যেসব সম্পত্তি রয়েছে, তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিক্রি করা যাবে না।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা