বিনোদন

র‍্যাবের নজরদারিতে কয়েক মডেল

বিনোদন ডেস্ক : ঢালিগঞ্জের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনিসহ বেশ কয়েকজন মডেল ও অভিনেত্রী ইতোমধ্যে র‍্যাবের হাতে আটক হয়েছেন। সেই তালিকায় যুক্ত হয়েছেন প্রযোজক নজরুল ইসলাম রাজও। বুধবার (৪ আগস্ট) পরীমনি ও রাজের বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়।

এদিকে আরও ডজনখানেক মডেল-অভিনেত্রীর ওপর র‍্যাবের বিশেষ নজরদারি রয়েছে বলে গণমাধ্যমে উঠে এসেছে। সেই তালিকায় আছেন চিত্রনায়িকা আঁচল, শিরিন শিলা, মডেল অহনা, মৃদুলা ও বিতর্কিত মডেল নায়লা নাঈমসহ অনেকে।

শোনা যায়, ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার হওয়া বহিস্কৃত যুবলীগ নেতা আরমানের বান্ধবী ছিলেন চিত্রনায়িকা শিরিন শিলা। এরপর আরেক নেতা সম্রাটের সঙ্গেও নাকি তার সখ্য গড়ে ওঠে। এমনকি সিঙ্গাপুর থেকে মূল্যবান গহনা এনেও শিলাকে দিয়েছিলেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহজনক এসব মডেল-নায়িকা কড়া নজরদারিতে রয়েছেন। যেকোনো সময় তাদেরকে গ্রেফতার করা হতে পারে।

এদিকে শুধু নায়িকা বা নারী মডেল নন, কয়েকজন কথিত নায়কও আছেন সন্দেহভাজনের তালিকায়। তার মধ্যে একজনের নাম হাসান। যিনি বছর দশেক আগেই সিনেমা থেকে দূরে সরে গেছেন। তবে গত কয়েক বছর ধরে অবৈধ পর্ণগ্রাফির মাধ্যমে বিলাসবহুল জীবনযাপন করছেন।

এ প্রসঙ্গে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বলেছেন, ‘পরীমনি ছাড়াও বেশ কয়েকজন মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে নিষিদ্ধ পর্ণগ্রাফির অভিযোগ পাওয়া গেছে।’

প্রসঙ্গত, বুধবার বিকালের দিকে পরীমনির বাসায় হাজির হন র‍্যাব সদস্যরা। এ সময় দরজা না খুলে তিনি ফেসবুক লাইভে এসে জানান, অজ্ঞাত কেউ তার দরজায় কড়া নাড়ছে। তিনি অনিরাপদ বোধ করছেন। প্রশাসন এবং পরিচিতজনদের দ্রুত তার বাসায় যাওয়ারও অনুরোধ জানান পরী।

কিছুক্ষণ পর পরীমনি যখন নিশ্চিত হন যে, আগত ব্যক্তিরা মূলত র‍্যাবের সদস্য। তখন তিনি দরজা খোলেন। এরপর তার বাসায় তল্লাশি অভিযান চলে এবং তাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়। সন্ধ্যার পর তাকে র‍্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা